Home » সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২০ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা, বেলুন ফেস্টুন, শান্তির প্রতীক কবুতর উড়ানো সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।”সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জজ কোর্ট চত্বর থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক আফরোজা আখতার,পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুস সালাম, পিপি এড শেখ আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড আলমগীর আশরাফ প্রমুখ।পরে সকল ১০ টায় একই স্থানে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিজ্ঞ বিচারক, প্রশাসনের কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ,বিজ্ঞ আইনজীবী,সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।