Home » সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২২৭ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কাউসার আজিজ সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক,পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম,জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ,জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ,জেলা জামাতের নায়েবে আমির নুরুল হুদা,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আছাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,সাতক্ষীরা প্রেসক্লাবে সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল বারী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ডিডি নাজমুন্নাহার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ও জেলা ট্রাক মালিক সমিতির সাধাঃ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন,শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে, যানজট নিরসন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।