মীর আবু বকরঃ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব নানা সংকটের মুখোমুখি। সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সারা দেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি যুগান্তকারী পদক্ষেপ। সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক হাবিব আরো বলেন,সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ২ হাজার বড় গাছের চারা রোপন করা হবে। আগামী পাঁচ বছরে জেলার প্রতিটি পরিবারকে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়ন নিশ্চিত করতে হবে। জেলা পরিষদ জেলার লক্ষ্যে ২২ লাখ পরিবারকে সঙ্গে নিয়ে ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃক্ষ মানুষের পরম বন্ধু বৃক্ষের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে।পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ করতে হবে। প্রধান অতিথির আরো বলেন,পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জেলার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয় জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জেলা পরিষদে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত জেলা,জেলা বিএনপির প্রতিষ্ঠিতা সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আলাহাজ্ব আব্দুর রউফ,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য শেখ মাছুম বিল্লাহ শাহিন সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ যুগান্তকারী পদক্ষেপ জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব
৬
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
