Home » সীমান্ত অপরাধ রোধে সাতক্ষীরায় বিজিবির মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা

সীমান্ত অপরাধ রোধে সাতক্ষীরায় বিজিবির মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৪৪ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : সীমান্ত এলাকায় অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন বৈকারী, কুশখালি, কালিয়ানী, ভোমরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এসব সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে আয়োজিত সভাগুলোতে সীমান্ত এলাকার স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভাগুলোতে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক ও উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এসব সভায় স্থানীয় মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণসহ আনুমানিক এক হাজার থেকে দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত এলাকাবাসী সীমান্ত নিরাপত্তা জোরদার ও দেশের রাজস্ব ফাঁকি রোধে বিজিবির ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের জনস্বার্থমূলক ও দেশপ্রেমিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। তারা বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।