Home » সাতক্ষীরায় ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে আব্দুর রউফের নির্বাচনী মতবিনিময় সভা

সাতক্ষীরায় ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে আব্দুর রউফের নির্বাচনী মতবিনিময় সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫২৬ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধানের শীষের প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে আলিপুর ইউনিয়নের মেসার্স সোনালী ফিলিং স্টেশনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান’র সভাপতিত্বে ও আলিপুর বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন -০২ ( সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানের শীষের কান্ডারী আলহাজ্ব আব্দুর রউফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড সৈয়দ ইফতেখার আলী,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য তারিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু প্রমুখ।

সভায় দলীয় সংগঠন জোরদার, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শক্তিশালী প্রচারণা চালানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। নেতা-কর্মীরা প্রার্থী আব্দুর রউফের সাথে সমন্বয় রেখে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করেন।

এসময় ১৪টি ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।