Home » সাতক্ষীরার সকল থানায় অনলাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

সাতক্ষীরার সকল থানায় অনলাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬৩৭ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরার সকল থানায় অনলাইনে জিডির কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। খুলনা রেঞ্জের সকল থানার ন্যায় রবিবার রাত ১২ টার পর সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা সদর থানায় পুলিশ সুপার অনলাইনে জিডির কার্যক্রমের উদ্বোধন কালে তিনি বলেন, সরকার পুলিশের সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আগে থেকেই থানায় জিডি করা যেত। সেবা প্রত্যাশী আজ থেকে থানায় না এসে দেশের যেকোন প্রান্ত থেকে সকল প্রকার জিডি করতে পারবেন। তবে এ কার্যক্রমের জন্য অবশ্যই অনলাইন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আপনি এবং সেবা প্রত্যাশী রা বাড়িতে থেকে জিডি করতে পারবেন। এই সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সাতক্ষীরা সদর থানায় অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মোঃ শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার ওসি মোঃ শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।