Home » সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৫৯ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে বুধবার বেলা ১১ টায় শহরের ম্যানগ্রোভ সভাঘর প্রক্তন অধ্যক্ষ প্রফেসর ডঃ দিলারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী। বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেনরি সরদার,পিএফজি আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান সঞ্জু, অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, পিএফজি ফিল্ড কোঅর্ডিনেটর আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ একটি বন্ধনে আবদ্ধ রয়েছে। ৫ ই আগস্টের পর থেকে সাতক্ষীরায় কোন বিশৃঙ্খলা ঘটেনি।সম্প্রীতি বিনষ্টের জন্য একটি দল মিথ্যা প্রবাকান্ড চালাচ্ছে।হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একে অপরের ভাই। এখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কাউকে আলাদা করার চেষ্টা করবেনা। আমরা সকল ধর্মের মানুষ সোচ্চার থাকবো আমাদের সম্পর্ক কোন দল বা গোষ্ঠী যেন বিনষ্ট করতে না পারে।এসময় সাতক্ষীরা সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।