Home » সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪১৪ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,প্রামাণ্যচিত্র প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে সোমবার বিকেলে শহরের হাটের মোড়ে জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুলের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা শফিকুল আলম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধাঃ সম্পাদক সাবেক কাউন্সিলর শেখ মাছুম বিল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, যুবদলের নেতা তরিকুল ইলমাম কল্লোল,পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, যুগ্ম আহবায়ক সুমন রহমান,সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, যুবদলের নেতা অতিঃ পিপি এড শেখ শাহরিয়ার হাসিব প্রমুখ।সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে সন্ধ্যায় শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।এসময় উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা শফিকুল আলম বাবু সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।