Home » সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরণসহ দুই ভাই আটক

সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরণসহ দুই ভাই আটক

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪৯৫ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরণসহ দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন সদর থানাধীন ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের ছেলে কোমল ঘোষ ও দিলীপ ঘোষ । শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১১ টায় জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। রোববার বেলা ১২ টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম সদর থানাধীন হাবাসপুর গ্রামস্থ ভেজাল দুধ তৈরির কারখানায় আসামী কোমল ঘোষ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় তাদের পুরাতন গোয়াল ঘরে দুধের কারখানার মধ্যে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণসহ সেখান থেকে ২৬০ লিটার ভেজাল দুধ,০১টি ড্রামে ভেজাল ক্রিম, ১২ (বার) লিটার সয়াবিন তেল, ২০ লিটার ভেজাল ঘি, ০১টি পুরাতন ডিজিটাল ওজন পরিমাপক মিটার, ০১টি ভেজাল দুধ তৈরি করার মেশিন,০১টি প্লাস্টিকের কৌটায় ১০০ গ্রাম সোডা, ০১টি প্লাস্টিকের কোটায় ৪০০ গ্রাম কাস্টিক, ০১টি সাদা রংয়ের ব্রেন্ডার মেশিন জব্দ করা হয়।
উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, সাতক্ষীরা সদর থানার হাবাসপুর, ফিংড়ী এবং আশাশুনি থানার কচুয়া গ্রামের ৩০/৩৫ জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরি করে। এসব ভেজাল দুধ ও ভেজাল দুধের তৈরি দ্রব্য মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও অধিক মুনফা করার উদ্দেশ্যে একটি অসাধু চক্র মিল্ক ভিটা এবং ব্র্যাকের দুদ্ধজাত প্রতিষ্ঠান সহ পাশ্ববর্তী বাজারে বাজারজাত করে আসছিল। এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়, মামলা নং—০৬।

তিনি এসময় বলেন, জেলা পুলিশ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অপরাধ মানবস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। পুলিশ নিয়মিত এধরনের অভিযান পরিচালনা করবে।
তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো ভেজাল চক্র বা তথ্য পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।