Home » সাতক্ষীরায় দারুল আরকাম শিক্ষকদের বেতন-ভাতা সহ ৪ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় দারুল আরকাম শিক্ষকদের বেতন-ভাতা সহ ৪ দফা দাবিতে মানববন্ধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৬৯ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা সহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির জেলা শাখার আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে শিক্ষক কল্যাণ সমিতি জেলা সভাপতি হাফেজ মাওঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধাঃ সম্পাদক হাফেজ মাওঃ জহুরুল ইসলাম,কোষাধক্ষ্য কাজী নাজমুল হক, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন,ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারা দেশে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মচারীরা দীর্ঘ ৫ মাস বেতন ভাতা বোনাস পাচ্ছে না। শিক্ষাকরা বেতন ভাতা না পেয়ে মানবেতার জীবন-যাপন করছে। মনে কষ্ট নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিগত ঈদুল ফিতরে তারা বেতন বোনাস না পাওয়ায় ঈদের সেমাই চিনি পর্যন্ত কিনতে পারেনি। আমরা চায় দারুল আরকাম ইবতদায়ী মাদ্রাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প ২য় পর্যায়ের দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।