Home » সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল উইনসিরেক্স সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল উইনসিরেক্স সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪১৪ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৫০ বোতল মাদক দ্রব্য উইনসিরেক্স সিরাপ সহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। শনিবার রাতে সদরের ভোমরা শাখরা গুচ্ছ গ্রামের মোড় সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হাড়দ্দাহ দক্ষিণপাড়া গ্রামের মোঃ আইয়ুব হোসেন গাজীর পুত্র মোঃ রাসেল হোসেন(২৪)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫০ বোতল WINCEREX Cough Syrup সহ মাদক ব্যবসায় রাসেলকে আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।