Home » সাতক্ষীরায় এনজিওর ম্যানেজার ভুট্ট’র বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাত, থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় এনজিওর ম্যানেজার ভুট্ট’র বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাত, থানায় লিখিত অভিযোগ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৪ ভিউস

শহিদুল ইসলাম শহিদ, সাতক্ষীরা :সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ রোডস্থ ‘শুভেচ্ছা মহিলা সমবায় সমিতি লিমিটেড’-এর সাবেক ম্যানেজার বিপ্লব কুমার নাথ (ভূট্ট)-এর বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির সভানেত্রী লিলি জেসমিন সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও ‘শুভেচ্ছা মহিলা সমবায় সমিতি লিমিটেড’-এর সভানেত্রী লিলি জেসমিন অভিযোগ করেন যে, সমিতির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে বিপ্লব কুমার নাথ (ভূট্ট) দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের আর্থিক বিষয়াদি পরিচালনা করতেন। সম্প্রতি তাঁর কাছে হিসাব চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন।
পরবর্তীতে হিসাব-নিকাশ করে দেখা যায়, সমিতির প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত অর্থ দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিজের নামে এলাকায় জমি ক্রয় করেছেন। তবে সেই জমি বিক্রি করে সমিতির অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি।
এছাড়া অভিযুক্তের কাছে সমিতির সদস্যদের চেক, চেক বই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, যা তিনি এখনো বুঝিয়ে দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি সালিশে উপস্থিত হননি বলে অভিযোগকারী দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৬ জুন সকাল আনুমানিক ১০টার দিকে সমিতির টাকা ও কাগজপত্র ফেরত চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
ঘটনার সাক্ষী হিসেবে মুন্সিপাড়া এলাকার সেলিনা ইসলাম ও মেহেরুন নিগারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সমিতির পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সমিতির অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।