Home » সরকারি নির্দেশনা মেনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অনুমতি প্রদান করা হবে জেলা প্রশাসক আফরোজা আখতার

সরকারি নির্দেশনা মেনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অনুমতি প্রদান করা হবে জেলা প্রশাসক আফরোজা আখতার

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৫৬ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণ বিষয়ক সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি প্রমুখ। জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা মেনে সাংবাদিকদের নির্বাচনের সময় সংবাদ সংগ্রহের অনুমতি প্রদান করা হবে। ভোট গ্রহণ কক্ষের মধ্যে আপনারা লাইক দেওয়ার চেষ্টা করবেন না। সরকারি নির্দেশনা মেনে আপনারা সংবাদ পরিবেশন করবেন। তিনি আরো বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মেধার ও যোগ্যতার ভিত্তিতে হবে। যোগাযোগ করে কোন লাভ হবে না। কেউ টাকা দিয়ে চাকরির প্রলোভন দেখালে এড়িয়ে চলবেন। পুলিশ সুপার বলেন, অতীতের সকল নির্বাচন ছাড়া এই নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা সব সময় তথ্য প্রদান করব আপনারা আমাদের সহযোগিতা করবেন। ভোটার নির্ভয় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।