Home » পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬৫৬ ভিউস

স্টাফ রিপোর্টার : “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির কমীর্ সভা অনুষ্ঠিত হয়েছে। সুরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার দুপুর সাড়ে ১২ টায় পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি সাবেক এমপি হাবিব এসময় বলেন, দল মত র্নিবিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না। সকলকে আগলে রাখতে হবে। তিনি আরও বলেন, তালা—কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। তিনি এসময় আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পাটকেলঘাটাকে উপজেলায় পরিণত করার প্রতিশ্রম্নতি দেন।
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশিদুল হক রাজুর সভাপতিত্বে কমীর্ সভায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ—সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দল নেতা ডাঃ মামুনুর রশিদ খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।