স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে হিরোইন সেবনকালে তালা বিদে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সহ ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন,তালা বিদে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী দিদার মোড়ল সে দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের পুএ।পাটকেলঘাটা এলাকার রেজ্জাত খাঁর পুএ রইস খাঁ একই এলাকার বাসিন্দা আবুল কালামের পুএ রাজু শেখ। জানা গেছে, আসামিরা দুপুরে পাটকেলঘাটা ব্রীজের নিচে হিরোইন সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা পুলিশ ও বিজিপি যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আসামিদের ২ মাসের কারাদণ্ড ও ২ টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে হিরোইন সেবনকালে আটক ৩।। ভ্রাম্যমাণ আদালতে সাজা
৬
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
