স্টাফ রিপোর্টারঃ তাহিয়াত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন ও মিসেস শামিমা আক্তারের মেয়ে।তাহিয়াত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে মেধা অন্বেষণ ও প্রতিযোগিতার মাধ্যমে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ভর্তি হওয়ার সুযোগ পান। বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেনের কন্যা তাহিয়াত ছোটকাল থেকে প্রখর মেধার পরিচয় বহন করে আসছে। সকল পরীক্ষায় সে সর্বোচ্চ নাম্বার পেয়ে বারবার রেজাল্টের ধারা অব্যাহত রাখতেন। শুধু তাই নয় লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি, সঙ্গীত চর্চাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। সেই ধারাবাহিকতায় জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বীকৃত স্বরূপ বিভিন্ন পুরস্কৃত হয়েছেন। এগুলির মাধ্যমে এক দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছে অপরদিকে অভিভাবকদের সম্মানিত করেছেন। সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী তাহিয়াত নারীদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়। তার ছোট ভাই জারিফ ছেলেদের জন্য দেশ সেরা প্রতিষ্ঠান টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যায়নরত। সেও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।তাহিয়াতের সমৃদ্ধি ও সফলতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।
তাহিয়াত ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে।।ভবিষ্যতে চিকিৎসক হতে চায়
২৩
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
