Home » আলীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে মনোনয়ন জমা দিলেন সভাপতি পদে রেজাউল।।সম্পাদক বাদশাহ

আলীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে মনোনয়ন জমা দিলেন সভাপতি পদে রেজাউল।।সম্পাদক বাদশাহ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫২৯ ভিউস

স্টাফ রিপোর্টারঃ আগামী ১৭ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন-২০২৫ উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল জেলা বিএনপির কার্যালয় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু হাতে মনোনয়ন পত্র জমা দেন আলিপুর ইউনিয়ন বিএনপির মনোনীত সভাপতি প্রার্থী মোঃ রেজাউল ইসলাম, সাধাঃ সম্পাদক প্রার্থী মোঃ হাদিউজ্জামান বাদশাহ ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান চান্দু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা প্রভাষক আতাউর রহমান, সাবেক কৃষক দলের আহবায়ক বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন ও কৃষক দল নেতা মোঃ রবিউল ইসলাম। উল্লেখ্য সাতক্ষীরা জেলা জুড়ে চলছে বিএনপির সম্মেলন। তার ধারাবাহিকতায় শুক্রবার সদর উপজেলার আলিপুর মাহমুদপুর বাজার আলিপুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে এলাকার সর্বোত্তই উৎসব উদ্দীপনা বিরাজ করছে। এই কমিটির নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।