Home » সাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার মাহফিল

সাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার মাহফিল

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৯০ ভিউস

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, মরহুম কাজী শামসুর রহমান সম্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শহেরর সুলতানপুরস্থ নিজ বাড়ি কাজী নিবাসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মরহুমের বড় ছেলে কাজী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান,শুরুা সদস্য শিবিরের সাবেক জেলা সভাপতি এড. আজিজুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, শিবিরের শহর সেক্রেটারী মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে মরহুম কাজী শামসুর রহমানের পরিবার পরিজন, আত্নীয়স্বজন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।