Home » সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬৮ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে “আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও (ASSET) প্রকল্পের আওতায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। দক্ষ করে গড়ে তুলতে পারলেই কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে পারবে। সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্বের সাথে দেখছেন। দেশের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষার যুগান্তকারী ভূমিকা রাখবে। শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের কারিগারি শিক্ষার প্রতি আরো আন্তরিক হতে হবে।সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি, এম, আজিজুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর,ASSET প্রকল্পের প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম।সেমিনারে কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার,চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি কল্লোল রায়, চিফ ইন্সট্রাক্টর (টেক) এনভায়রনমেন্টাল গৌতম কুমার বিশ্বাস,সেমিনারের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স আব্দুর রহিম ও ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ সাইদুজ্জামান।সেমিনারে চিফ ইন্সট্রাক্টর(নন-টেক) ছিদ্দিক আলি, রেজিস্ট্রার হেলালে হায়দারের,সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স মাছুম বিল্লাহ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার মাধ্যমিক ও দাখিল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/সিনিয়র শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।