Home » সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের ২ শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২ আগস্ট

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের ২ শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২ আগস্ট

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৮৪৬ ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজিঃ ১১৫৯) ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(রেজিঃ ১১৫৫) নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।রোববার বেলা ১১ টায় নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ তফসিল ঘোষণা কালে বলেন, আগামী ২ আগস্ট ভোমরা শ্রমিক ইউনিয়ন ২ টির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আগামী ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জুলাই খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি, ১৬ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ, ২০ জুলাই মনোনয়নপত্র যাছাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২১ জুলাই প্রার্থীর আপিল আবেদন ও আপিলের উপর শুনানী, ২২ জুলাই মনেনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৩ জুলাই প্রতীক বরাদ্দ ও ২ আগস্ট ভোট গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,ভোট কারচুপি হওয়ার কোন সুযোগ নাই। কোন প্রার্থী ভোট কেটে নেওয়ার চিন্তা থাকলে ভুলে যান। শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের সার্বিক সহযোগীতায় সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ১১৫৯ এর সহকারী নির্বাচন কমিশনার আবু মুসা ও মোঃ আসাদুল ইসলাম। ১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান ইস্রাইল গাজী,সহকারি নির্বাচন কমিশনার শ্রী পরিতোষ ঘোষ, শ্রমিক নেতা লুৎফার রহমান মন্টু সহ নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।