Home » সাতক্ষীরার সাবেক এমপির পুত্র রুমন অস্ত্র ও মাদক সহ আটক

সাতক্ষীরার সাবেক এমপির পুত্র রুমন অস্ত্র ও মাদক সহ আটক

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩২৮ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার সাবেক সংরক্ষিত এমপির জেলা মহিলা আ.লীগের সভানেত্রী রিফাত আমিনের পুত্র সাফায়েত সরোয়ার রুমনকে মাদক ও অস্ত্র সহ আটক করেছে যৌথবাহিনী।রবিবার বেলা সাড়ে ১১ টায় সংসদ সদস্যের শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বাসায় অভিযানে চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে আটক করে। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ জানান, তিনি সহ সেনাবাহিনীর চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সংসদ সদস্যের বাসা ঘিরে ফেলে। অভিযানের শুরুতেই দুইতলা হতে রুমন লাফিয়ে নিজতলা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন সেনাবাহিনী রুমনকে আটক করে তাকে নিয়ে বাসায় তল্লাশি চালিয়ে উন্নত মনের একটি রাইফেল, ৩ শত ইয়াবা ও একটি তলোয়ার এবং মদ উদ্ধার পূর্বক এমপির ছেলে রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।