Home » সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন কাউসার আজিজ

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন কাউসার আজিজ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা প্রকাশিত: শেষ আপডেট করা হয়েছে ০ কমেন্ট ২৬৪ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মিজ্ কাউসার আজিজ।তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের স্থলাভিষিক্ত হলেন। ইতোপূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। নেত্রকোনা জেলা সদরের পৌরসভার বাসিন্দা মেধাবী শিক্ষার্থী কাউসার আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে লেখাপড়া শেষ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ময়মনসিং জেলার গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভূমি প্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পরে ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসেন। মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত থাকাকালী প্রশাসনিক দক্ষতা ও কর্মতৎপরতা, সততা, অভিজ্ঞতা সমৃদ্ধ বিবেচিত হওয়ায় তাকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।