Home » সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া ও এআই প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া ও এআই প্রশিক্ষণ উদ্বোধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি কর্মশালার উদ্বোধন কালে বলেন,ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গুজব ছড়িয়ে প্রবনতা।পরিস্থিতিতে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব।এআই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন মানুষ অনেক বেশি রোবোট নির্ভর হয়ে পড়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে।সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও সাধাঃ সম্পাদক আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন পিআইবির প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রেগ্রাম সমন্বয়কারী মোঃ সানোয়ার সাইদ শাহীন। উল্লেখ্য তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া ও এআই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে উপস্থাপন করেন।প্রশিক্ষণের সাতক্ষীরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।
ক্যাপসানঃ সাতক্ষীরা প্রেসক্লাব সাংবাদিকদের প্রশিক্ষণ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।