Home » সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিআরডিবি দিবস পালিত

সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিআরডিবি দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরায় র‍্যালি, গাছের চারা বিতরণ আলোচনা সভা ও প্রণোদনার চেক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপলক্ষে (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা (বিআরডিবি) উপপরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সরকার গ্রামীণ জনগোষ্ঠীর এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগে হাতে নিয়েছে।একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিআরডিবি কাজ করে যাচ্ছে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল মঈন,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল,সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু প্রমুখ। এসময় স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দুইজন উপকার ভোগীদের মাঝে ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে প্রণোদনার চেক বিতরণ করা হয়।এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।