Home » সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় স্কাউটস দিবস পালিত

সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় স্কাউটস দিবস পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪৪৪ ভিউস

স্টাফ রিপোর্টার : ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় স্কাউটস দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় র্যালি, পরিস্কার—পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা শহরের ডিসি বাংলো সংলগ্ন স্কাউটস ভবন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেট স্কুল চত্বরে পরিস্কার—পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে কালেক্টরেট স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কাউটস কমিশনার শাহাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় স্কাউটস এর সহ—সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, সদর স্কাউটস এর সেক্রেটারী মনোরঞ্জন মন্ডল, ইউনিট লিডার ইমরান হোসেন,
মোবাশ্বের রহমানসহ অন্যান্যরা।
এতে এসময় শহরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটসের ছাত্র—ছাত্রীরা অংশগ্রহন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।