Home » সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬১৬ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত মানুষের সুরক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে প্রতাপনগরের সর্বস্তরের মানুষের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় মানববন্ধনে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, সাংবাদিক মীর আবু বকর, অঞ্জলি বিশ্বাস এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।বক্তারা বলেন, প্রতাপনগর বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বহু পরিবার বাস্তুহারা হয়ে শহরমুখী হলেও কর্মসংস্থানের অভাবে আবারো গ্রামে ফিরতে হয়। গ্রামে পুনর্বাসনের প্রস্তুতি শুরু করলে নতুন দুর্যোগ আঘাত হানায় তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের করতে হবে। স্থায়ী বেড়িবাঁধ হলে প্রতাপনগরের মানুষ পুনরায় ঘরবাড়ি গড়তে পারবে।ঐএলাকায় তখন নিরাপদ জীবনযাপন নিশ্চিত হবে। এ সময় প্রতাপনগর ইউনিয়নের হাজার হাজার নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।