Home » সাতক্ষীরায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন

সাতক্ষীরায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭২৯ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ’ অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ‘ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে খুলনা রোড মোড়, নারিকেলতলার মোড় হয়ে স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এখানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিডি কৃষিবিদ সাইফুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তর ডিডি সঞ্জীত কুমার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য,বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।