Home » সাতক্ষীরায় কনস্টেবল পদে মেধাবী, দক্ষ ও যোগ্যরা মনোনীত হয়েছেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

সাতক্ষীরায় কনস্টেবল পদে মেধাবী, দক্ষ ও যোগ্যরা মনোনীত হয়েছেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৭৭ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সেবার ব্রতে চাকরি এই স্লোগানকে সামনে নিয়ে জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ফলাফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার যশোর মোঃ রুহুল আমিন,অতিঃ পুলিশ সুপার খুলনা মোঃ হাফিজুর রহমান,অতিঃ পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ইমরান হোসেন,অতিঃ পুলিশ সুপার ডিএসবি মিঠুন সরকার,ডিআইও১ মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, সকল প্রার্থীকে বলা হয়েছে আপনারা কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। মেধাবী, দক্ষ এবং যোগ্যদের কনস্টেবল পদে মনোনীত করা হয়েছে।সকল পরীক্ষার্থী মেধাবী এবং যোগ্য কিন্তু সংখ্যা সীমিত হওয়ায় সকলকে আমরা নিতে পারছি না। সাইবার টিমের মাধ্যমে মনিটরিং করেছি কেউ যেন প্রতারণা করতে না পারে। দুইজন প্রতারককে আটক পূর্বক তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে নিয়োগ পরীক্ষার কাজ করেছি। এখানে বহু দুস্থ অসহায় পরিবারের সন্তানেরা পাস করেছে। ইতিপূর্বে এমনভাবে কোন নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়নি। কোন রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেয়নি। সকলের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।এ কনস্টেবল নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণ করেন ৮৮জন। চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ২৮ জন। এরমধ্যে পুরুষ ২৫ ও নারী ৩ জন এবং অপেক্ষামান তালিকায় আছেন ৬ জন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা পুলিশ লাইন্সের আরও মিয়ারাজুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।