Home » সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫০৭ ভিউস

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় সাতক্ষীরায় এস এস সি সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হলো। জেলায় একটি অপী্রতিকর ঘটনা ছাড়া প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২১ হাজার ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৬০০ জন, দাখিল ৫ হাজার ৩৩৪ জন এবং ভোকেশনাল ১ হাজার ৫৯ জন। এবার জেলায় ৫১ টি পরীক্ষা কেন্দ্রে ৪৯৩ জন অনুপস্থিত রয়েছে। প্রথম দিনে এসএসসি বাংলা প্রথম পত্র, দাখিল কুরআন মাজীদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। অসদুপায় অবলম্বন করায় একজনকে বহিষ্কার করা হয়েছে। এবারও কঠোর নিরাপত্তার পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ ছাড়া সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাশরুবা ফেরদৌস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়েইব আহমেদ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন। বাকি পরীক্ষা গুলি সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।