Home » গ্রামীণ চক্ষু হাসপাতালে জেন্ডার ও প্রতিবন্ধিদের অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

গ্রামীণ চক্ষু হাসপাতালে জেন্ডার ও প্রতিবন্ধিদের অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫০ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জেন্ডার ও প্রতিবন্ধিদের অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দ্যা ফ্রেড হলস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও গ্রামীণ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় বুধবার দুপুরে শহরের অদূরে কাশেমপুর গ্রামীণ চক্ষু হাসপাতাল চত্বরে হাসপাতালের ব্যবস্থাপক মোর্ত্তজা আলীর তত্ত্বাবধানে জেন্ডার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দ্যা ফ্রেড হলস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ নুরুল আলম সিদ্দিকি,প্রতিবন্দী ব্যক্তি বিষয়ে আলোচনা করেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার একেএম বদরুল হক,আইপেক কমিটি গঠন ও ওরিয়েন্টেশন প্রদর্শন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আজমিরা জামান। আলোচকগণ বলেন,জেন্ডার ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার অধিকার নিশ্চিত করতে হবে। হাসপাতালে আগত সকল শ্রেণীর রোগীদের জন্য বৈষম্যহীন, সংবেদনশীল ও সমান স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।প্রতিবন্ধী ব্যক্তি ও নারী-পুরুষ নির্বিশেষে সকলেই মানসম্মত সেবার পাশাপাশি হাসপাতালে বৈষম্যহীন ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তুলতে হবে।এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।