Home » আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সড়ক দূর্ঘটনা রোধ করতে নিসচা সাতক্ষীরা শাখার সচেতনতামূলক ক্যাম্পেইন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সড়ক দূর্ঘটনা রোধ করতে নিসচা সাতক্ষীরা শাখার সচেতনতামূলক ক্যাম্পেইন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪১২ ভিউস

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সড়ক দূর্ঘটনা রোধ করতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের সরদারপাড়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বক্তব্য রাখেন নিসচা সাতক্ষীরা শাখার সহ—সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সহ—সভাপতি সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, কার্যকরী সদস্য নামজুল আলম মুন্না। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান, কার্যকরী সদস্য মোঃ আসাদুজ্জামান খান, মোহাম্মাদ হাফিজ, সদস্য অধ্যক্ষ মোঃ মোরশেদুল হক, মোঃ আতিকুজ্জামান, মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, মোঃ দেলোয়ার হোসেন, আসিফুল আলম প্রমুখ।এসময় বক্তারা বলেন, বিগত ১ বছরে সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ৫০ জন এবং চলতি বছর ৩০ এর অধিক নিহত হয়েছে। আমাদের সড়কে যেভাবে নিহত হয়, সড়কে যে নিরাপত্তা দরকার তা আমরা কিছুই দেখতে পাইনা। ফলে আমরা বাড়ি থেকে বের হওয়ার পরে বাসায় ফিরে যাবো একথা বলতে পারিনা। বিগত সরকারের আমলে যেভাবে জীবনের ঝঁুকি নিয়ে চলাচল করেছি বর্তমান সময়েও সড়কের নিরাপত্তা না থাকার কারণে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষ নিরাপত্তা ঝঁুকি নিয়ে চলাচল করছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।