মীর আবু বকরঃ সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।”পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কালে বলেন,সকালে খালি পেটে বাচ্চাদের স্কুলে পাঠানো যাবে না।যে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।পেটে খাবার না থাকলে স্কুল ও কোচিং কোনটা ভালো লাগবে না।বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য পরিবার ও স্কুলের শিক্ষকদের ভূমিকা নিতে হবে।সকাল বেলায় উন্নত বিশ্বে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর হয়। সুস্থ জাতি গঠনে বাচ্চাদের পুষ্টিকর খাবারের বিকল্প নেই।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশআরা জামান, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল,মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সমাজ সেবার সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আরএমও ডাঃ আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা মোঃ মাহবুবুর রহমান, নার্সিং সুপার ভাইজার গৌরী মন্ডল, পাবলিক হেলথ নার্স শিরিনা আক্তার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা শাহিনুর খাতুন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা। এর পূর্বে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুস্থ জাতি গঠনে বাচ্চাদের পুষ্টিকর খাবারের বিকল্প নেই জেলা প্রশাসক আফরোজা আখতার
৭
