মীর আবু বকরঃ সাতক্ষীরায় ইমার্জেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার বেলা ১২ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম সভাপতির বক্তব্যে বলেন,২০ এপ্রিল থেকে ১০ মে টানা ১১ কর্মদিবসের জেলার ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশু টিকা পাবে। জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। যে সকল শিশু পূর্বে হামের টিকা পেয়েছে কিংবা রুবেলা রোগে আক্রান্ত হয়েছে তারা টিকা পাবেন।তবে যেকোনো টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ না হলে ঐ শিশুকে টিকা প্রদান করা যাবেনা। যে এলাকায় টিকা প্রদান করা হবে সেই এলাকায় তিন দিন মাইকিং চলবে। হামের পাশাপাশি নিয়মিত টিকাদান কেন্দ্র চলবে। সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল টিকাদান কেন্দ্রের টিকা দেওয়া হবে। টিকা দানের ক্ষেত্রে জনসচেতনতার কোন বিকল্প নাই।এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপার শেখ আব্দুল বাকী প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ রাশেদ উদ্দিন মৃধা।
সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
১০
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
