Home » সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ২৭ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন, পৌর সভা,সাতক্ষীরা সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার দুপুরে শহরের পাকাপুল প্রানসায়ের খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের বিকল্প নাই। বৃক্ষ শুধু ফল ফুলের মধ্যে সীমাবদ্ধ থাকেনা মানুষের জীবন রক্ষার জন্য অক্সিজেন সরবরাহ করে। বৃক্ষরোপন করতে হবে তাই যে বৃক্ষ হোক না কেন। ফলজ, বনজ, ঔষধি গাছের পাশাপাশি দৃষ্টিনন্দন গাছ লাগাতে হবে। মনে রাখবেন বৃক্ষ মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনাদের বাড়ির পার্শ্ববর্তী কোথাও খালি জায়গা ফেলে রাখবেন না। বৃক্ষরোপণ কর্মসূচি চলমান পরীক্ষা থাকলেও এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল।প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমরাও কাজে লাগিয়ে পরিবেশ সুন্দর রাখতে পারি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মইন,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, পৌর সভার সিইও মোঃ আছাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি,সাতক্ষীরা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী বন সংরক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়াংকা হালদার প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌরসভার সকল পর্যায়ে কর্মকর্তা উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।