Home » সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ নারী আটক

সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ নারী আটক

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১০ ভিউস

শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযানে ২টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। আটককৃত নারী হলেন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মোঃ জুবায়ের এর স্ত্রী মোসাঃ শিউলী আক্তার (২৩)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ভোমরা বিওপির দায়িত্বাধীন মেইন পিলার-৩ এর নিকটবর্তী এলাকা দিয়ে স্বর্ণ পাচারের একটি চেষ্টা হতে পারে বলে জানা যায়।
এরপর বিজিবির আভিযানিক দল কৌশলে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর (বাঁকাল চেকপোস্ট সংলগ্ন) এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহজনক গতিবিধির কারণে শিউলী আক্তারকে থামানো হয়। পরবর্তীতে মহিলা বিজিবি সদস্যদের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হলে তার কাছে লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
বিজিবি জানায়, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
এ ঘটনায় আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।