Home » সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১২ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।”রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুদক সজেকা খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, দুদক জেলা কার্যালয় বাগেরহাটের উপপরিচালক আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, দুদক সজেকা খুলনার উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
ক্যাপশনঃসাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক,এ সময় উপস্থিত অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।