স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে দোয়া এবং দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ আয়োজনে শুক্রবার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আবু জাফর সিদ্দিক দাখিল মাদ্রাসা চত্বরে। আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সভাপতি সরদার আরিফ ইসলাম মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বর্তমান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ঢাকা মহানগর উত্তরের সহ সাধারন সম্পাদক আবুবকর লাকি।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক রিপন মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্স ভারপ্রাপ্ত সদস্য সচিব ইয়াছিন আরাফাত ডালিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খাজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন, জেলা জিয়া সাইবার ফোর্স সাবেক সাধাঃ সম্পাদক মাসুদ রানা,আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্স সাধাঃ সম্পাদক আফজাল হোসেন,সিনিয়র সহ-সভাপতি আল-আমীন হোসনে,সহ-সভাপতি বাপ্পি হাসান প্রমুখ। এসময় আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আশাশুনি উপজেলা জেডসিএফ এর প্রচার সম্পাদক ইব্রাহিম বিশ্বাস।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে জেডসিএফ দোয়া ও বৃক্ষ রোপন
১০
