মীর আবু বকরঃ আইনমন্ত্রী ও সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এড মোঃ আসাদুজ্জামান এমপি বলেছেন অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিচারব্যবস্থা আমূল পরিবর্তন করেছে। এটির সুফল পেতে কিছুটা সময় লাগবে। সরকারের বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে মন্ত্রী এমপিদের সকল বিষয়ে খরচ কমিয়েছে। সরকার প্রধান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ভাতা প্রদান সহ বিভিন্ন ভাতা প্রদান করেছেন। বিগত ছয় মাসে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর কঠোর অবস্থান থাকবে। বর্তমান সরকার সাংবাদিকদের জন্য মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে কোনোভাবেই হলুদ সাংবাদিকতা প্রশ্রয় দেওয়া হবে না। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জাত উল্লাহ,মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাসার, সংরক্ষিত সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান,বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাবেক এমপি কেন্দ্রীয় সদস্য কাজী আলাউদ্দিন,
জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক ডঃ মনিরুজ্জামান, সাবেক মেয়র আক্তারুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত এ খুদা, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, পিপি এড আব্দুস সাত্তার, জিপি এড অসিম কুমার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এড নুরুল আমিন,জেলা ট্রাক মালিক সমিতির সাধাঃ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি প্রমুখ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সাতক্ষীরায় আইনমন্ত্রী এড মোঃ আসাদুজ্জামান
৬
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
