সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা’ পত্রিকায় ২রা আগস্ট ২০২৬ ইং তারিখে ১ম পাতার ১ম কলামে ‘সাতক্ষীরা সদর উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম ঘুষ, দুর্নীতি ও অনিয়ম চরমে, দুই মাসে বিশ লক্ষ টাকা ঘুষ আদায়“ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি দুই মাস পূর্বে উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। সমবায় দপ্তরে ঘুষ নেওয়ার এই ধরণের কোনো সুযোগ নেই। এছাড়া আমার বিরুদ্ধে কোনো সমবায়ী অদ্যবধি আর্থিক অনিয়মের কোন অভিযোগ করেনি। কিন্তু একটি কুচক্রি মহল আমার কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে এবং সামাজিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এহেন সংবাদ প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
……..প্রতিবাদকারী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২২৮
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
