Home » তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা

তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫৮৮ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।”তারুণ্যের উৎসব উপলক্ষে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ” এই প্রতিপাদ্য নিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার উদ্যোগে ব্যাংকের প্রাঙ্গণে বুধবার সকালে ব্যাংকের তালা শাখা প্রাঙ্গণে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন।এসময় উপস্থিত ছিলেন তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভা শেষে গ্রাহকদের মতামত গ্রহণ ও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ব্যাংকের ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তালার শাখার অফিসার নাজমুল হক।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।