Home » তালা তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালা তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৮০৬ ভিউস

স্টাফ রিপোর্টার : তালায় জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার বিকালে দেওয়ানীপাড়া ফুটবল ময়দানে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, বাংলাদেশে বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন। ফ্যাসিস্ট সরকার বিএনপিকে গুম, খুন করে ক্ষান্ত হয়নি। নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বার বার কারাগারে পাঠিয়েছেন। এই সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ৭০ বছরের সাজা দিয়েছিল। তালা উপজেলার মাটি বিএনপির জন্য ঘাটি। আগামী নির্বাচনে তালা উপজেলা থেকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট প্রদান করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়,সাবেক সাধাঃ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম (শফি),সাবেক যুগ্ম সাধাঃ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাঠের শৃঙ্খলা ও ইফতার বন্টনের দ্বয়িত্ব পালন করেন জুয়েল, মনি, তুহিন সহ আরো অনেকে।সমগ্র অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান মোড়ল (মিঠু)।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।