Home » অবাধ সুষ্ঠু ভোটের জন্য কাজ করবো কে পাস করবে সেটি দেখার বিষয় নয় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল

অবাধ সুষ্ঠু ভোটের জন্য কাজ করবো কে পাস করবে সেটি দেখার বিষয় নয় নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৯৬ ভিউস

মীর আবু বকরঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনির নেতৃত্বে সাংবাদিকরা মতবিনিময় সভায় মিলিত হন। নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম বলেন, সাতক্ষীরা বাসী বিগত সময়ে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে । আমি কর্মে বিশ্বাসী এখানে কতদিন থাকব সেটা আমার কর্মের উপর নির্ভর করছে। সাংবাদিকরা সমাজের দর্পণ । আপনাদের ছাড়া সমাজ চলতে পারে না।‎ চুরির জন্য মানুষ বিরক্ত হচ্ছে, ট্রাফিক ব্যবস্থা , অবৈধ গাড়ী এগুলো আমি দেখব।আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন। যেখানে ভুল ত্রুটি ও অব্যবস্থাপনা দেখবেন আপনারা জানাবেন। মানুষের দুর্ভোগ কমিয়ে সহনীয় পর্যায় আনার চেষ্টা করবো। পুলিশ সুপার আরো বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবকিছু করা হবে। আমরা একটি অবাধ সুষ্ঠু ভোটের আয়োজন করবো। এ দেশের নাগরিক নিরাপদে ভোট প্রদান করে বাড়ি ফিরবে পুলিশ সেই বিষয়টি নিরাপত্তা দেবে।কে কাকে ভোট দিবে কে পাস করবে সেটি আমাদের কাজ নয়। আমি অচিরেই সাতক্ষীরা প্রেস ক্লাবে গিয়ে আপনাদের সাথে বসবো।আমরা সকলে একসাথে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিঠুন সরকার, ডিআইও১ মোঃ মনিরুল ইসলাম। এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।