Home » পাইকগাছার নগর শ্রীরামপুরে বাৎসরিক মাহফিল ৭মে, সকল প্রস্তুতি সম্পন্ন

পাইকগাছার নগর শ্রীরামপুরে বাৎসরিক মাহফিল ৭মে, সকল প্রস্তুতি সম্পন্ন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪৩৯ ভিউস

স্টাফ রিপোর্টার : পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুরে আগামীকাল বুধবার ৭ মে বাদ মাগরিব তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ‍করা হয়েছে।নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ ও ইকরা একাডেমীর উদ‍্যোগে অনুষ্ঠিতব‍্য এই বাৎসরিক মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ,ফুরফুরা সিলসিলার সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম‍্যান,বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক,দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।প্রধান অতিথি থাকবেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা.মো.আব্দুল মজিদ,আমন্ত্রিত সম্মানিত অতিথি খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার।বিশেষ অতিথি কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান প্রমুখ ওয়ায়েজ এবং বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নবাসীর ব‍্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হবে নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গনে। এই মাহফিলে মহিলাদের বসার জন‍্য সুবন্দোবস্ত করা হয়েছে।
এদিকে এই বহু কাংখিত মাহফিল ঘিরে সাজসাজ রব চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।