Home » কালীগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৮৭৩ ভিউস

স্টাফ রিপোর্টারঃ কালীগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার সকালে কালিগঞ্জ নন্দিকাটি গ্রামে ঘটে। সে ঐ গ্রামের মিথুন ঘোরামীর স্ত্রী মৃত্যু বৈতরণি ঘোরামী (২৫)। মৃত্যুর ভাই শুভঙ্কর মন্ডল জানান, আট বছর পূর্বে পারিবারিকভাবে উভয়ের সাথে বিবাহ হয়। তাদের দুটি কন্যা রয়েছে।বুধবার সকালে চাচা দ্বিগেন্দ্রনাথ মন্ডলকে জামাইর বাড়ির বৌমা মোবাইলে জানান আপনাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চাচা গিয়ে দেখেন, লাশ নামিয়ে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরাত হাল শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। কালিগঞ্জ থানার ওসি জানান, গৃহবধূ বৈতরণি ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। রিপোর্ট পৌছালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। তবে গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলছে সে নিজে আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে প্রকৃত রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।