Home » ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা

৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩০২ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : শনিবার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ডোর টু ডোর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুরুষ ও মহিলা কর্মীদের অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন মান্না মেহেদী বাপ্পী, মোঃ জিয়াউর রহমান মিশন, এস এম তুহিন, আঃ হামিদ, আবদার রহমান, রাজু আহম্মেদ ও তরিকুল ইসলাম। নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির নীতি, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ডোর টু ডোর প্রচারণা মধুমল্লার ডাংগী এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালানো হয় এবং ভোটারদের সমর্থন প্রত্যাশা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।