Home » সাতক্ষীরার সীমান্তে অপরাধ রোধকল্পে বিজিবি’র মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা

সাতক্ষীরার সীমান্তে অপরাধ রোধকল্পে বিজিবি’র মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৩৫৮ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার সীমান্তে অপরাধ রোধকল্পে বিজিবি’র মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় তলুইগাছা বিওপির সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি যথাক্রমে কুশখালী, বাঁশদাহ ও কেরাগাছি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময়ে অধিনায়ক সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক ও মানব পাচার, অবৈধ সীমান্ত অতিক্রমসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত সকলকে আহবান করেন। এছাড়াও অধিনায়ক বলেন ‘‘একটি মৃত্যু একটি পরিবারের সারা জীবনের কান্না”। বর্তমান সময়ে বিজিবি-বিএসএফ সীমান্তে অনুপ্রবেশ রোধে শক্ত অবস্থানে রয়েছে। সীমান্তে বল প্রয়োগ, গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় অনাকাঙ্খিত মৃত্যু ও যে কোন ধরণের দুর্ঘটনা রোধকল্পে সীমান্তবর্তী জনসাধারণ কর্তৃক অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ/অতিক্রম, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং সীমান্তে অপরাধমূলক কার্যক্রমে না জড়ানোর বিষয়ে চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে এলাকার জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করেন।এছাড়াও তিনি বলেন সীমান্তবর্তী জনগণকে জানাতে হবে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না। সন্ধ্যার পরে সীমান্তে অহেতুক ঘোরাঘুরি করা যাবে না। সীমান্তে সন্ধ্যার পরে ঘোরাঘুরি করলে বিজিবি কর্তৃক আটক করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যে সকল বাংলাদেশী নাগরিকদের সীমান্তে চাষাবাদের জমি রয়েছে, তাদেরকে দিনের আলোয় চাষাবাদের কার্যক্রম শেষ করে সীমান্ত এলাকা হতে ফেরত আসার জন্য জনপ্রতিনিধিগণের মাধ্যমে এলাকার জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য অনুরোধ করেন। উপস্থিত জনপ্রতিনিধিগণ এ বিষয়ে এলাকার জনসাধারন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সভা-সেমিনার ও প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং দুস্কৃতিকারীদের তালিকা বিজিবিকে প্রদানের বিষয়ে অধিনায়ককে আশ্বস্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।