Home » দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন প্রদান

দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন প্রদান

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬৯৬ ভিউস

আশরাফুল ইসলামঃ দেবহাটায় পিআইও অফিসের সহযোগীতায় আগুনে পোড়া পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২০ মে দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারকে বসতঘর নির্মানে সহযোগীতার অংশ হিসেবে মন্ত্রনালয় প্রদত্ত টিন ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সাবেক সেনা সদস্য মহিউদ্দিন মহিদ, উপজেলা প্রকল্প অফিসের ফিল্ড অফিসার রাজু হোসেন, শরিফুল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় এধরনের সহযোগীতা প্রদান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।