Home » সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৯৬ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি জাতীয় পতাকা, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ও মতিউর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল ও মুস্তাফিজুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার দাশ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আব্দুস সবুর ও শিক্ষক নার্গিস আরা।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।