Home » সাতক্ষীরা সদরে গ্রেফতারি ও সাজা পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক

সাতক্ষীরা সদরে গ্রেফতারি ও সাজা পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১০০ ভিউস

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতারি ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে।সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সোহেল রানা, এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান, এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১) সিরাজুল ইসলাম মোল্লা, পিতা: ফজর আরী, সাং: কাটিয়া ঘোষপাড়া
২) সাইফুজ্জামান (৪০), পিতা: আব্দুল ওহাব, সাং: চালতেতলা
৩) আব্দুল বারী, পিতা: মৃত আব্দুল আজিজ, সাং: বাঁকাল ইসলামপুর
৪) আলম, পিতা: আবু সুফিয়ান, সাং: তুজুলপুর
৫) মোঃ সালাউদ্দীন, পিতা: আবু বক্কর কবিরাজ, সাং: শিব নগর
গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি ও সাজা পরোয়ানা জারি ছিল।
আসামিদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর থানা সূত্রে জানা গেছে।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।