মীর আবু বকরঃ সাতক্ষীরায় গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে জেলা প্রশাসক আফরোজা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ। তিনি বলেন, বিগত দিনে সরকার মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে। একটি সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকলে বাকশাল কায়েম করে। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে হলে গণভোটে দিতে হবে। আমরা কোনভাবে ৫ আগস্ট এর আগে ফিরে যেতে চাই না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের পরে দেশে সর্বক্ষেত্রে পরিবর্তন করা হবে। কোন রাজনৈতিক দল রাষ্ট্রের জনগণের উপরে নির্যাতন করতে পারবে না। দেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে। ভুক্তভোগী মানুষ ন্যায় বিচার পাবে।বর্তমান ৫২ শতাংশ নারী এত বড় জনগোষ্ঠীকে পিছে ফেলে দেশ এগানো সম্ভব নয়। কোটা নয় মেধাকে গুরুত্ব দিতে হবে। সকলে মিলে গণভোটের জন্য ভোটারদের উৎসাহিত করতে হবে। তবে কাঙ্খিত একটি সুন্দর রাষ্ট্র গঠন সম্ভব হবে।বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম, বাংলাদেশ সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল নাবিদ,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা সামসুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আজিজুর রহমান,সুশীল সমাজের প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল হামিদ, তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত,প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দল নাগরিকদের আর যেন জুলুম করতে না পারে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ
৯৫
পূর্ববর্তী পোস্ট
